৩০ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের। ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।